বিশ্বকাপ ব্যর্থতায় পদত্যাগ করলেন উইন্ডিজ কোচ সিমন্স

ক্রীড়া প্রতিবেদক »

বিশ্বকাপ ব্যর্থতায় পদত্যাগ করলেন উইন্ডিজ কোচ সিমন্স
ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সড়ে দাড়িয়েছেন ফিল সিমন্স। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে সড়ে দাড়িয়েছেন তিনি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে ক্যারিবিয়রা। তাই মূল পর্বে খেলা হচ্ছে না সংক্ষিপ্ত সংস্করণে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সিমন্সের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে বিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এক বার্তায় ফিল সিমন্স এমন বাজে পারফরম্যান্সের কারণে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। সিমন্স বলেন, ‘আমি জানি শুধু দলই নয়, আমাদের পুরো জাতি কষ্টটা পেয়েছে। এটা হতাশাজনক এবং হৃদয় বিদারক যে আমরা ঘুরে দাঁড়াতে পারনি। আমরা তেমন ভালো খেলিনি আর তাই এখন ঘরে বসে একটি টুর্নামেন্ট দেখতে হচ্ছে যেখানে আমাদের কোনো অংশগ্রহন নেই। এটা রহস্যজনক এবং এজন্য আমি ভক্ত সমর্থদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’

তবে এখনই সিমন্স দায়িত্ব ছাড়ছেন না। আগামী মাসের শেষের দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে উইন্ডিজের। সে সিরিজে দায়িত্ব পালন শেষেই দায়িত্ব ছাড়বেন সিমন্স।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »