মুস্তাফিজ ঘুড়ে দাড়াবে মনে করেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক »

বল হাতে অনেক দিন ধরে ছন্দে নেই পেসার মুস্তাফিজুর রহমান। উইকেটের দেখা পাচ্ছেন না। টি-টোয়েন্টি বিশ^কাপে পেস আক্রমণে পরিকল্পনার অন্যতম অংশ মুস্তাফিজ। নেদাল্যান্ডসর বিপক্ষে প্রথম ম্যাচে উইকেট না পেলেও ভালোই বল করেছেন তিনি। প্রথম ম্যাচের সেরা সোর তাসকিন আহমেদ জানিয়েছেন মুস্তাফিজ খুব দ্রুতই ফর্মে ফিরে আসবে।

তাসকিন মনে করেন মুস্তাফিজ দলের অন্যতম সেরা পেসার। চ্যাম্পিয়ন বোলার সে। তাই দ্রুতই ঘুড়ে দাড়াবে মুস্তাফিজ। তাসকিন বলেন, ‘একজন ক্রিকেটারের খারাপ সময় যেতেই পারে। আমি যা দেখছি, মুস্তাফিজ ভালো বোলিং করছে। ও অনেক কঠোর পরিশ্রম করছে। প্রক্রিয়াটা খুব ভালোভাবেই মেনে চলছে। দ্রুতই দেখবেন যে সে ঘুরে দাঁড়িয়েছে। কারণ সে আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে।’

তিনি আরও বলেন, ‘মুস্তাফিজ চ্যাম্পিয়ন বোলার। হয়তো মাঝে দুই-একটি ম্যাচ ভালো যায়নি। তবে সে সামনে ভালো করবে। এখন তার হাতে আছে প্রক্রিয়া ঠিক রাখার বিষয়টি। সেটি সে ভালোভাবেই মানছে, কঠোর পরিশ্রম করছে। আমরা সবাই-ই উন্নতির চেষ্টা করছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »