ডেস্ক নিউজ »
টি – টোয়েন্টি বিশ্বকাপের মুল পর্বের নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে আয়ারল্যান্ড। ক্রিকেট ইতিহাসে জর্জ ডকরেলই প্রথম ক্রিকেটার যিনি করোনা আক্রান্ত হয়েও বিশ্বকাপ খেলেছেন৷ এমনটিই নিশ্চিত করেছেন ক্রিকেট আয়ারল্যান্ড।
করোনা বিষয়ক বিধিনিষেধ বিশ্বকাপের আগেই তুলে দিয়েছিলো আইসিসি। এমনকি অস্ট্রেলিয়ার সরকারও কোয়ারেন্টিন এবং করোনা আক্রান্ত ব্যক্তির বাধ্যতামূলক আইসোলেশন তুলে নিয়েছিল। শুধু তাই নয়, বাধ্যতামূলক করোনা পরীক্ষাও থাকছে না এবারের বিশ্বকাপে।
বিশ্বকাপের সব বিধিনিষেধ মেনেই খেলতে নেমেছিলো ডকরেল৷ খেলতে নেমে ১৬ বলে ১৪ রান সংগ্রহ করেন এই অলরাউন্ডার। জর্জ ডকরেলের ব্যাপারে ক্রিকেট আয়ারল্যান্ড তাদের টুইট বার্তার মাধ্যমে জানান, ‘ জর্জ ডকরেল সম্ভাব্য কোভিড পজেটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন কোভিড ১৯ ব্যবস্থাপনা বিষয়ক স্থানীয়, জাতীয় ও আইসিসির গাইডলাইন মেনেই তাকে দেখভাল করা হচ্ছে ‘।
মূলত করোনা উপসর্গ না থাকার কারনেই তাকে মাঠে নামিয়েছে টিম ম্যানেজমেন্ট। তার উপসর্গ ছিলো খুবই কম৷ আইসিসি এবং হোবার্ট ক্রিকেট সংশ্লিষ্টদের এ ব্যাপারে অবহিত করা হয়েছিলো।
