সাকিবকে পিছনে ফেললেন সাউদি

ক্রীড়া প্রতিবেদক »

টি – টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন ধরেই উইকেট শিকারের তালিকায় শীর্ষ স্থান দখল করে ছিলেন সাকিব আল হাসান। তার পিছুই ছুটছিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। নিউজিল্যান্ডে সদ্য শেষ হওয়া টি – টোয়েন্টি ত্রীদেশীয় সিরিজেই সাকিবের রেকর্ড স্পর্শ করেন সাউদি৷

ফাইনালে পাকিস্তানের বিপক্ষে এক উইকেট পেয়েই এই রেকর্ডে ভাগ বসান সাউদি। সাকিবের উইকেট সংখ্যা ১০৪ ম্যাচে ১২২। টিম সাউদির বর্তমান উইকেট সংখ্যা ১০১ ম্যাচে ১২৫ উইকেট। শনিবার বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে অজিদের বিপক্ষে বল হাতে আলো ছড়ান টিম সাউদি৷ নিজের করা প্রথম ওভারেই মারমুখী ব্যাটার ওয়ার্নকে ফিরিয়ে সাকিবকে টপকে যান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »