জয় দিয়ে মিশন শুরু ইংল্যান্ডের

ক্রীড়া প্রতিবেদক »

আইসিসি টি-টোয়েন্টি বিশ^কাপে জয় দিয়ে বিশ^কাপ মিশন শুরু করেছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ইংল্যান্ড। আগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ইংলিশরা।

পার্থ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে স্যাম কারানের বোলিং তোপে মাত্র ১১২ রানে অলআউট হয় আফগানিস্তান। ইব্রাহিম জাদরান সর্বোচ্চ ৩২ রান করেন। এছাড়া উসমান ঘানি ৩০ রান করেন। ইংলিশ বোলার স্যাম কারান ৫ উইকেট নেন। মার্ক উড ও বেন স্টোকস ২টি এবং ক্রিস ওকস ১টি উইকেট নেন।

১১৩ রানের সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে খুব বেশি পরীক্ষার মুখে পড়তে হয়নি ইংল্যান্ডকে। ১৮.১ ওভারে ৫ উইকেটে ১১৩ রান তুলে জয় নিশ্চিত করে ইংলিশরা। লিভিংস্টোন অপরাজিত ২৯ রান করেন। আফগান বোলার ফারুকি, মুজিব, রশিদ খান, ফরিদ ও মোহাম্মদ নবি ১টি করে উইকেট নেন। স্যাম কারান ম্যাস সেরা হয়েছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »