ক্রীড়া প্রতিবেদক »
অবশেষে গুঞ্জনই সত্যি হলো। বিসিসিআইয়ের নতুন সভাপতি নির্বাচিত হলেন রজার বিনি। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ক্রিকেটার তিনি৷
টানা তিন বছর এই দায়ীত্বে ছিলেন সৌরভ গাঙ্গুলি। এবার এই দায়ীত্বের ভার পড়লো ৬৭ বছর বয়সী রজার বিনির কাঁধে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ৩৬ তম সভাপতি তিনি। ১৯৮৩ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী বোলিং ছিলেন তিনি৷ ভারতের জার্সি গায়ে ২৭ টেস্ট ও ৭২ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়ীত্ব থেকে সরে দাড়ালেও ক্রিকেটের সঙ্গেই থাকছেন দাদা খ্যাত সৌরভ গাঙ্গুলি। বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি পদের জন্য নির্বাচনে লড়বেন তিনি৷
