নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের জয়ের দিনে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচে অসাধারণ এক উড়ন্ত ক্যাচ লুফে এক মুহূর্তে যেন তাক লাগিয়ে দেন পুরো ক্রিকেট বিশ্বকে। গ্লেন ফিলিপস, যেন ঐ মূহুর্তের জীবন্ত এক স্পাইডারম্যান।
ডিপ কাভারে দৌড়ে গিয়ে শূন্যে ঝাপিয়ে দুই হাতে তালুবন্দি করেন অজি ব্যাটার মার্কাস স্টোয়িনিসের ক্যাচটি। ক্যাচটি হাতে নিয়েই গ্যালারির দিকে হাত তুলে দাড়ান তিনি, যেন বিশ্বকে করেছেন জয়। সিডনির দর্শকরা তার এই অর্জনে হাতে তালি দিয়ে গ্লেনকে অভিবাদনও জানান।
চার-ছক্কার খেলা টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ের ক্ষেত্রে সবসময়ই বড় অবদান থাকে ফিল্ডারদের। এক একটা অসাধারণ ফিল্ডিং যেকোনো সময় ঘুড়িয়ে দিতে পারে ম্যাচের প্রতিটা মোড়।
Glenn Phillips is an unbelievable fielder. pic.twitter.com/RQ3USCMyJc
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 22, 2022
শনিবার বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচটি শুরু থেকেই কিউইদের নিয়ন্ত্রণে থাকলেও দ্বিতীয় ইনিংসের নবম ওভারে মার্কাস স্টোয়িনিসের ক্যাচটি নজর কেড়েছে সবার।
ক্যাচটি ধরতে প্রায় অনেকদূর থেকে দৌড়ে আসতে হয়েছিল ফিলিপসের। তবুও বলের নাগালে পৌঁছানো ছিল অসম্ভবপ্রায়। শেষ মুহূর্তে তাই বাজাপাখির মতো উড়ে গিয়ে ক্যাচটি লুফে নেন তিনি।
এমন ক্যাচে বিস্ময়ের কোনো সীমা ছিল না অজি ক্রিকেটারদেরও। তবে স্বাগতিক দর্শকরা অবশ্য করতালির মাধ্যমে অভিনন্দিত করেছেন গ্লেনকে।
