বিশ্বকাপে বেশি রান করবেন বাবর বললেন শেবাগ

ক্রীড়া প্রতিবেদক »

আজ থেকে শুরু হলো বিশ্বকাপের মুল পর্ব। সুপার টুয়েলভের লড়াই শুরুর আগে জমে উঠেছে ক্রিকেট তর্ক। কে বেশি রান করবেন, কে বেশি উইকেট সংগ্রহ করবেন এই নিয়ে চলছে ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে তর্ক বিতর্ক।

ভারতীয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবার বাবর আজমের পক্ষেই সাফাই গাইলেন। ক্রিকবাজের এক অনুষ্ঠানে শেবাগ বলেন, বাবর হবেন এবারের বিশ্বকাপের সেরা রান সংগ্রাহক। তার ব্যাটিং চোখের প্রশান্তি। বিরাটের ছায়া খুঁজে পান বাবরের মাঝে।

বর্তমানে টি – টোয়েন্টিতে বাবরের অবস্থান তিন নম্বরে। গত টি – টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজম ছিলেন সেরা রান সংগ্রাহক৷ ৬০.৬০ গড়ে মোট রান করেছিলেন ৩০৩। স্ট্রাইকরেট ও ছিলো চোখে পড়ার মতো ১২৫.৫ প্রায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »