লিটন দাসেই ভরসা হার্শা ভোগলের

ক্রীড়া প্রতিবেদক »

লিটন কুমার দাস বাংলাদেশ ক্রিকেটের এক বড় ভরসার নাম বর্তমানে। লিটন দাস ক্যারিয়ারের শুরুতে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও বর্তমানে বেশ ধারাবাহিক। গত টি – টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারনে দল থেকে বাদও পড়েছিলেন তিনি।

কিন্তু সেখান থেকে দারুণভাবে ঘুরে দাড়ান লিটন। ওয়ানডে ও টেস্ট ম্যাচে দারুণ পারফরম্যান্স করে সবার মন জয় করেন লিটন। এবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ লিটনের জন্য টি – টোয়েন্টিতে নিজেকে প্রমানের এক বড় মঞ্চ।

ক্যারিয়ারের শুরু থেকেই অধিকাংশ ম্যাচে ওপেনিং করেছেন লিটন। কিন্তু এবারের বিশ্বকাপে তাকে দেখা যেতে পারে তিন নম্বর পজিশনে৷ লিটনের প্রতিভা নিয়ে কখনো প্রশ্ন ছিলোনা কারো৷ দারুণ সব শট খেলে জায়গা করে নেন ভক্ত হৃদয়ে।

ক্যারিয়ারের শুরু থেকেই জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে তাকে পছন্দ করেন। বিভিন্ন সময়ে লিটন কে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন।

ক্রিকবাজের প্লেয়ার টু ওয়াচ আউট ভিডিওতে হার্শা বলেন, সত্যি বলতে আমি বিশ্বাস করি লিটন বর্তমানে বাংলাদেশের সেরা টি – টোয়েন্টি খেলোয়াড়। টি – টোয়েন্টিতে অধিকাংশ সময়ই তাকে ওপেনিংয়ে দেখা গেছে। আরব আমিরাত সফর ও ত্রিদেশীয় সিরিজে তাকে ওপেনিংয়ে দেখা যায়নি। এমনকি শোনা যাচ্ছে বিশ্বকাপের মঞ্চেও দেখা যাবেনা ওপেনিংয়ে লিটনকে।

হার্শা আরো বলেন, কেন জানিনা লিটন কে ওপেনিং থেকে সরিয়ে নেওয়া হলো৷ তিনি তো টি -টোয়েন্টির সেরা ব্যাটার। আমি বাংলাদেশ থেকে লিটন দাসকেই বেছে নেব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »