ভিসা জটিলতা কাটিয়ে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অনেক জল্পনাকল্পনার পর অবশেষে ভারত সফরে যাচ্ছে মোহাম্মদ মিথুনের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। ভিসা সংক্রান্ত সমস্যার কারণে আটকে ছিল এই সফর। অবশেষে, সকল ভিসা জটিলতা কাটিয়ে আগামীকাল (২২ অক্টোবর) ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে টাইগাররা। তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক ও এই সফরে ‘এ’ দলের ম্যানেজার হাবিবুল বাসার সুমন।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তামিলনাড়ুর বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। আগামী ২৫ অক্টোবর প্রথম চার দিনের ম্যাচ মাঠে গড়াবে। ১ নভেম্বর সফরের দ্বিতীয় চার দিনের ম্যাচ। এক দিনের ম্যাচ তিনটি হবে ৭, ৯ ও ১১ নভেম্বর। সবকটি ম্যাচই হবে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে।

গত ৯ অক্টোবর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশের। বেশ কিছু ক্রিকেটারের ভিসা জটিলতা থাকায়, যথাসময়ে ভারত সফরে যেতে পারেনি বাংলাদেশ। যার ফলে কিছুটা বিলম্বিত হলেও দুদলের ম্যাচ সংখ্যায় কোন পরিবর্তন আসেনি।

বাংলাদেশের স্কোয়াডঃ
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম ও এনামুল হক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »