বিশ্বকাপ ফুটবলে গ্যালারিতে বসে প্রিয় দলের খেলা দেখবেন তামিম-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ ‘ফিফা ফুটবল বিশ্বকাপের’ বাকি আর মাত্র ২৯ দিন। সময় যত ঘনিয়ে আসছে, ভক্ত সমর্থকদের মাঝে আসন্ন বিশ্বকাপের আসর নিয়েও চলছে দারুণ উন্মাদনা। নিজের পছন্দের দলকে মাঠে দেখতে এবং সমর্থন দিতে মুখিয়ে আছে ফুটবল পাগলরা।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ফুটবলে প্রিয় দল লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল। আর তাই আসন্ন বিশ্বকাপে প্রিয় দল ব্রাজিলকে সমর্থন দিতে মাঠে দেখা যাবে টাইগার ওপেনারকে।

তামিম তার প্রিয় দল ব্রাজিলের ম্যাচের টিকিট পেয়েছেন। আগামী ২৫ নভেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচের দুটি টিকিট পেয়েছেন তিনি।সবকিছু ঠিকঠাক থাকলে, উক্ত ম্যাচে গ্যালারিতে বসে প্রিয় দলের সমর্থনে গলা ফাটাতে দেখা যাবে টাইগারদের ওয়ানডে কাপ্তানকে।

শুক্রবার (২১ অক্টোবর) তামিম তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের স্টোরিতে ব্রাজিল-সার্বিয়া ম্যাচের দুটো টিকিটের ছবি শেয়ার করেন। সেখানে তিনি ফাহাদ করিম নামে একজনকে টিকিটের জন্য ধন্যবাদ জানান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »