২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবেন ওয়ার্নার!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বয়সটা হয়ে গেছে ৩৫। এই বয়সে এসেও দাপুটে ভাবে খেলে যাচ্ছেন তিন ফরম্যাট।ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, তিনি এখনো দমে যাননি! ফিটনেস যতদিন সায় দিবে ততদিন চালিয়ে যাবেন ক্রিকেট। শুধু তাই নয়, ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজের খেলার ঘোষণা দিয়ে রাখলেন এই অজি মারকুটে ওপেনার।

সাদা বলের ক্রিকেট চালিয়ে যেতে চান ওয়ার্নার।ওয়ানডে ও টি-টুয়েন্টি ফরম্যাট নিয়ে এখনো কোন পরিকল্পনা করেননি তিনি। ফিটনেস ও পারফর্ম যতদিন ঠিক থাকবে, ততদিন চালিয়ে যাবেন এই দুই ফরম্যাট। তবে টেস্ট ক্রিকেট নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেননি ডেভিড। আগামী বছর টেস্ট ফরম্যাট নিয়ে নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা জানাবেন।

সম্প্রতি অস্ট্রেলিয়ার গণমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’কে নিজের ভাবনার কথা জানিয়েছেন ওয়ার্নার।

নিজের ভাবনার কথা জানিয়ে ওয়ার্নার বলেন: ‘আমি টি–টোয়েন্টি খেলে যাব। ২০২৪ বিশ্বকাপে খেলার চেষ্টা করব। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপেও খেলতে চাই। এখন দেখব টেস্ট ক্রিকেট কতটা খেলতে পারি। এই গ্রীষ্মের পুরোটাজুড়েই বিষয়টি ভেবে দেখব। টেস্ট ক্রিকেটসহ তিন সংস্করণ চালিয়ে যেতে পারব কি না, সেটি তারপরই দেখা যাবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »