উইন্ডিজকে বিদায় করে সুপার টুয়েলভে আয়ারল্যান্ড-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অঘটন যেন এবারের টি -টুয়েন্টি বিশ্বকাপের নিত্যসঙ্গী। শুরুতেই নাবিবিয়ার কাছে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার পরাজয়। দ্বিতীয় দিনেও দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারায় স্কটল্যান্ড। আজ আইরিশদের এই ৯ উইকেটের বড় জয়।

বাঁচা মরার লড়াইয়ে দুইদলই আজ মাঠে নামে। জিতলে সুপার টুয়েলভ নিশ্চিত। হারলে টি- টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ থেকে বিদায়৷ টসে জয়লাভ করে উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান আজ ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।

শুরু থেকেই আইরিশদের বোলিং তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ। ২৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বসে তারা।

কাইল মায়ার্স ১ আর জনসন চার্লস ফেরেন ১৮ বলে ২৪ করে। লুইসও ব্যাটিং করেন ধীরগতিতে। ১৮ বলে ১৩ করে তিনিও ড্রেসিং রুমের পথ ধরেন। এদিনও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন অধিনায়ক পুরান। তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেন ব্রান্ডন কিং ৪৮ বলে ৬২ রানের এক ঝলমলে ইনিংস খেলে অপরাজিত থাকেন৷ তাতেই ১৪৬ রানের সংগ্রহ দাড় করায় পুরানের দল৷

১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই আসে ৭৩ রান। পাওয়ার প্লেতে তাদের সংগ্রহ দাড়ায় বিনা উইকেটে ৬৪ রান। তখনই অনেকটা ম্যাচ থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ।

পল স্টার্লিং করেন ৪৮ বলে ৬৮। ৩৫ বলে ৪৫ রান করেন টাকার। ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যান আইরিশরা। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে সুপার টুয়েলভের টিকিট নিশ্চিত করে তারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »