নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শেষ মুহূর্তে তিন দলে চার পরিবর্তন-
টি- টুয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার সবশেষ সময় ছিলো ১৫ সেপ্টেম্বর। এর ভিতরেই দল ঘোষণা করে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো। তবে ইনজুরির কবলে পড়েন বেশ কিছু ক্রিকেটার। বদলি খেলোয়াড় আনুষ্ঠানিকভাবে যুক্ত করতে হলে অনুমোদন নিতে হয় আইসিসি ইভেন্ট টেকনিক্যাল কমিটির। আইসিসির অনুমতি নিয়েই বিশ্বকাপ শুরু হওয়ার আগ মূহুর্তে তিনটি দলে চারজন পরিবর্তন এনেছে দলগুলো।
শ্রীলঙ্কার নিয়মিত পেসার দুষ্মান্থে চামিরার পরিবর্তে দলে নেওয়া হয়েছে কাসুন রাজিথাকে। হ্যামিস্ট্রিং ইনজুরিতে ভুগতে থাকা গুনাথিলাকার পরিবর্তে দলে ঢুকেছেন আশেন বান্দারা।
এছাড়া ইংল্যান্ড দলেও এসেছে এক পরিবর্তন। ইংল্যান্ড দলের রিস টপল হাঁটুর ইনজুরিতে পড়ায় তার বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন টাইমাল মিলস। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতও দলে পরিবর্তন এনেছে একটি। জাওয়াদ ফরিদের পরিবর্তে তারা দলে ভিড়িয়েছেন ফাহাদ নাওয়াজকে।
