নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জিতলে সুপার টুয়েলভে নিশ্চিত, হারলে বিদায় এমন সমীকরণ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বে ‘এ’ গ্রুপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে নামিবিয়া। আবর আমিরাতের কাছে প্রতিদ্বদ্বিতাপূর্ণ ম্যাচে ৭ রানে হেরে প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেখানো নামিবিয়া।
আর নাবিয়ার এই পরাজয়ে সুপার টুয়েলভ নিশ্চিত হয়েছে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়া নেদারল্যান্ডস। আগমী ২৪ অক্টোবর বাংলাদেেেশর প্রতিপক্ষ এই ডাচরা।
গিলংয়ে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৪৮ রান তোলে সংযুক্ত আরব আমিরাত। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪১ রানে থেমে যায় নামিবিয়ার ইনিংস।
১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আমিরাতের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি নামিবিয়া। দলীয় ১০ রানে ফিরে যান ৪ রান করা বার্ড। এরপর লিনগেন দলীয় ১৬ রানে আউট হন। এরপর লফটিন ইয়াটন (১), ইরাসমাস (১৬) ও স্মিট (৩) অল্প সময়ের ব্যবধানে আউট হলে ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নামিবিয়া।
ফ্রাঙ্কলিন ১৪ ও গ্রীন ২ রান করে আউট হলে ৬৯ রানে ৭ উইকেট হারায় নামিবিয়া। দলের জয়ের আশা হয়ে থাকা ডেভিড উইজি চেষ্টা চালিয়ে যান। ৩১ বলে ফিফটি তুলে নিয়ে দলের জয়ের আশাটা বাঁচিয়ে রাখেন উইজি। জয়ের জন্য শেষ ওভারে নামিবিয়ার দরকার ছিল ১৪ রান। ওয়াসিমের করা শেষ ওভারে ৬ রানে বেশি তুরতে পারেনি নামিবিয়ি। উউজি ৩৬ বলে ৫৫ রান করে আউট হন। ৮ উইকেটে ১৪১ রানে থেমে যায় নামিবিয়ার ইনিংস।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ধীর স্থির ভাবেই শুরু করে সংযুক্ত আরব আমিরাত। দলীয় ৩৯ রানে ভৃত্ত আরভিন্দের (২১) উইকেট হারায় আমিরাত। দ্বিতীয় উইকেট জুটিতে ওয়াসিম ও অধিনায়ক রিজওয়ান পঞ্চাশোর্ধ রানের জুটি গড়েন। রিজওয়ান ২৯ বলে ৪৩ রান করে আউট হলে ভাঙ্গে ৫৮ রানের জুটি।
আলিশান শারাফু ৪ করে আউট হন। এরপর ওয়াসিম ও বাসিল হামিদ ইনিংস টেনে নিয়ে যান। ফিফটির দেখা পান ওয়াসিম। ২০ ওভারে ৩ উইকেটে ১৪৮ তোলে সংযুক্ত আরব আমিরাত। ওয়াসিম ৪১ বলে ৫০ ও হামিদ ১৪ বলে ২৫ রানে অপরাজিত থাকেন।
