নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিলো ভারত জাতীয় ক্রিকেট দল। তারপর কেটে গেছে দীর্ঘ সাত বছর। আবারো অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে আসছেন রোহিত – কোহলির দল৷
পহেলা ডিসেম্বর বাংলাদেশে পা রাখবেন তারা। এই সফরে তারা তিনটি ওয়ানডে ম্যাচ ও দুটি টেস্ট ম্যাচ খেলবে। দুটি টেস্টই চ্যাম্পিয়নশিপের অংশ।
সফর শুরু হবে ওয়ানডে ম্যাচ দিয়ে। এর আগে ২০১৫ সালে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বাংলাদেশে এসেছিলো ভারত ক্রিকেট দল৷ সেবারই প্রথম ভারতের বিপক্ষে কোনো ওয়ানডে সিরিজ জয়লাভ করে বাংলাদেশ।
মোস্তাফিজের ধারালো বোলিংয়ের তোপে তছনছ হয়েছিলো ভারত। একমাত্র টেস্ট ম্যাচটিও হয়েছিল ড্র।সেই ম্যাচেই বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান লিটন কুমার দাসের অভিষেক হয়েছিলো।
এক নজরে বাংলাদেশ – ভারত ম্যাচের সফরসূচি
১ ডিসেম্বর : ভারতীয় দল বাংলাদেশে পৌছাবে।
৪ ডিসেম্বর : প্রথম ওয়ানডে,মিরপুর।
৭ ডিসেম্বর : দ্বিতীয় ওয়ানডে, মিরপুর।
১০ ডিসেম্বর : তৃতীয় ওয়ানডে, মিরপুর।
১৪- ১৮ ডিসেম্বর : প্রথম টেস্ট ম্যাচ, চট্টগ্রাম।
২২- ২৬ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট ম্যাচ, মিরপুর।
