ডাচদের হারিয়ে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

হারলে টি-টেয়োন্টে বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায়-আর জিতলে সুপার টুয়েলভ নিশ্চিত এমন সমীকরণ নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা-মরার প্রথমপর্বে ‘এ’ গ্রুপের ম্যাচে নেদারল্যান্ডেসর বিপক্ষে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।

অন্যদিকে পরের ম্যাচে নামিবিয়া ফলাফলের ওপর নির্বল করছে নেদারল্যান্ডসের। গিলংয়ে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেটে ১৬২ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৬ রানে থেমে যায় নেদারল্যান্ডসের ইনিংস।

১৬৩ রানের টার্গেটে ব্যাট করতে দলীয় ২৩ রানে ভিক্রমজিৎ সিংয়ের উইকেট হারায় নেদারল্যান্ডস। এরপর ধীরে ধারে পথ হারিয়ে ফেলে ডাচরা। বাজ ডি লিডে (১৪), কিলন অ্যাকারম্যান (০), টম কুপার (১৬) ও স্কট এডওয়ার্ড (২১) আউট দলে ১০০ রানে ৫ উইকেট হারায় নেদারল্যান্ডস।

একপ্রান্ত আগে রেখে লড়াই চালিয়ে যান ওপেনার ম্যাক্স ও’ডউড। ফিফটি তুলে নেন তিনি। কিন্তু অন্য প্রান্তে উইকেট হারানোয় ১২৩ রানে ৯ উইকেট হারিয়ে ম্যাচ নেদাল্যান্ডসের নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। জয়ের জন্য শেষ ওভারে ডাচদের দরকার ছিল ২৩ রান। একপ্রান্ত আগলে রাখা ও’ডউড চেষ্টা করে সেই রান তুলতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস। ও’ডউড ৫৩ বলে ৭১ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৩৬ রানে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। তৃতীয় উইকেট জুটিতে কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। আসালাঙ্কা ৩১ রান করে আউট হলে ভাঙ্গে ৬০ রানের জুটি। এরপর লঙ্কানদের ইনিংসটা একাই টেনে নিয়ে যান কুশল মেন্ডিস।

ফিফটিরে দেখা পান কুশল। ভানৃকা রাজাপাকসে ১৩ বলে ১৯ রান করে আউট হন। অধিনায়ক দাসুন সানাকা ৮ রান করে আউট হন। কুশল ৪৪ বলে ৭৯ রান করে দলীয় ১৫৭ রানেন সময় আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৬২ রান জমা করে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ছাড়া কেউই রানের দেখা পাননি। ডাচ বোলার মিকেরেন ও লিডে ২টি করে উইকেট নেন।

পরের ম্যাচে নামিবিয়া-সংযুক্ত আরব আমিরাতের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে নেদারল্যাসকে। দুপুরের এই ম্যাচে নামিবিয়া বড় ব্যবধানে জিতলে নেদারল্যান্ডসের সুপার টুয়েলভে যাওয়ার আশা শেষ হয়ে যাবে। আর নামিবিয়া হারলে নেদারল্যান্ডস চলে যাবে সুপার টুয়েলভে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »