নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি জাতীয় ক্রিকেট লিগে ডিউক বলের বাড়তি বাউন্সে ব্যাটসম্যাদের নাজেহাল অবস্থা। রান তুলতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে ব্যাটসম্যানদের। সেঞ্চরি তো দূরের কথা ফিফটি করতেই যেন ব্যাটসম্যানদের ঘাম ঝড়াতে হচ্ছে। প্রথম রাউন্ডের ম্যাচে কোনো ব্যাটসম্যানই পাননি সেঞ্চুরির দেখা। দ্বিতীয় রাউন্ডে এসে সেই আক্ষেপ ঘুচিয়েছেন মুশফিকুর রহিম। ব্যাট হাতে মাঠে ফিরেই চলতি জাতীয় লিগ মৌসুমে প্রথম সেঞ্চুরি করেছেন জাতীয় দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিন মঙ্গলবার (১৮ অক্টোবর) মুশফিক সেঞ্চুরি করেন। মুশফিকের ব্যাটে ভর করে বড় লিডের পথে এগুচ্ছে রাজশাহী বিভাগ।
প্রথম ইনিংসে ২ উইকেটে ৭২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে রাজশাহী বিভাগ। ২৬ রারে অপরাজিত থাকা তৌহিদ হৃদয় ৩৬ রানকরে আউট হন। ৩২ রানে অপরাজিত থাকা জুনায়েদ সিদ্দিকি অবশ্য ফিফটিন দেখা পেয়েছেন। ৫৩ রান করে আউট হন তিনি। প্রিতম কুমারকে সাথে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে ১০৭ রান যোগ করেন। প্রিতম ৫১ রান করে আউট হন।
এরপর মেহেরবও (২) দ্রুত ফিরে যান। সপ্তম উইকেট জুটিতে ফরহাদ রেজাকে সাখে নিয়ে আবারও শক্ত প্রতিরোধ গড়েন মুশফিক। সেঞ্চুরি দেখা পান তিনি। অন্যদিকে ফিফটি করেন ফরহাদ। ১০৫ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন তারা। দিন শেষে প্রথম ইনিংসে রাজশাহীর সংগ্রহ ৬ উইকেটে ৩৩৩ রান। প্রথম ইনিংসে রাজশাহীর লিড ১৯৯ রানে। মুশফিক ১০৮ ও ফরহাদ রেজা ৫৮ রানে অপরাজিত আছেন।
