নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ব্যাটে-বলে তার দুর্দান্ত পারফর্মের কথা কারো অজানা নয়। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ সব ক্যাচ ধরে চমকে দিতে চান সবাইকে।
হার্দিক বলেন, ‘সৃষ্টিকর্তা আমার প্রতি সদয় হয়েছেন। আমার ফিটনেস ভালো হয়েছে। আমি আমার কোচ দিলীপ স্যারের সঙ্গে ফিল্ডিংয়ে অনেক সময় কাটিয়েছি। এখন আমি আমার মতো করে সময় কাটাচ্ছি এবং কঠিন কঠিন ক্যাচ ধরছি।’
আমি যে হার্দিককে চিনি সে ডাইভ করে বল থামাতে পারে। এই বছর আমার লক্ষ্য এমন একটি ক্যাচ ধরা যা আমার সেরা ক্যাচগুলির মধ্যে একটি হতে পারে।’ – এই অলরাউন্ডার আরও যোগ করেন।
বিশ্বকাপের দলগুলোর মধ্যে সবার আগে অস্ট্রেলিয়া পৌছেছে ভারত। তাই তাদের প্রস্তুতিটাও ভালো। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা অনেক সহজ হয়েছে বলে মনে করেন ভারতীয় এই অলরাউন্ডার।
তিনি বলেন,‘এটা এখানে রান নিয়ে নয়,ম্যাচ নিয়ে আমার চিন্তাভাবনা,পরিস্থিতি কেমন এবং আমি কীভাবে এর সঙ্গে মানিয়ে নিতে পারব তা নিয়ে। আমি ২১ বল খেলেছি, যা ব্যাটের মাঝখানে লেগেছিল। অনুশীলন ম্যাচের দৃষ্টিকোণ থেকে এটি একটি ইতিবাচক দিক ছিল।’
