আরব আমিরাতকে উড়িয়ে দিলো শ্রীলংকা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এই ম্যাচের আগে দুই দলের পার্থক্য ছিলো ঢের। তবে আগের ম্যাচে নামিবিয়ার কাছে লঙ্কানদের পরাজয় সাহস দেখাচ্ছিলো সংযুক্ত আরব আমিরাতকে। কিন্তু ম্যাচ শেষে দেখা গেলে ভিন্ন চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে উড়িয়ে দিলো শ্রীলংকা। ৭৯ রানের বিশাল ব্যবধানে আমিরাতকে হারিয়েছে তারা।

মঙ্গলবার গিলংয়ের কার্দিনিয়া পার্কে টস হেরে ব্যাট করতে ওপেনার পাথুম নিশাঙ্কার ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভার ৫ উইকেট হারিয়ে ১৫২ রানের সংগ্রহ পায় লঙ্কানরা। জবাবে ১৭ বল বাকি থাকতেই মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় আরব আমিরাত।

শ্রীলংকার ছুঁড়ে দেওয়া ১৫৩ রানের লক্ষ্য তাঁড়া করতে নেমে দুশমন্ত চামিরার গতির সামনে পড়ে আমিরাত। দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর শুরু হয় আসা-যাওয়ার মিছিল। আমিরাতের স্কোরবোর্ড পরিণত হয় মোবাইলের ডিজিটে!

এক চিরাগ সুরীই করেছেন ১৪। বাকিদের আত্মহত্যার মিছিলে ১০ ওভারের মধ্যেই ৩৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে আসে মধ্যপ্রাচ্যের দলটি। একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেছিলেন কিশোর আয়ান আফজাল খান। তবে তার চেষ্টা কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

এর আগে ব্যাটিংয়ে নেমে পাথুম নিশাঙ্কার ৬০ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭৪ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে শ্রীলংকা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »