নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান সময়ে সেরা অলরাউন্ডারদের তালিকা করা হলে জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার নামটা উপরের দিকেই থাকবে। কেন থাকবে সেটা আরেকবার বুঝিয়ে দিলেব রাজা। ব্যাটে-বলে একাই বাজিমাত করে দিলেন।
রাজার অলরাউন্ডিং নৈপুন্যে বিশ্বকাপের প্রথমপর্বে আয়ারল্যান্ডকে ৩১ রানে হারালো জিম্বাবুয়ে। ব্যাট হাতে ৮২ রান করার পর বল হাতেও ১ উইকেট নিয়েছেন রাজা।।
সিকান্দার রাজার ৪৮ বলে ৮২ রানের ওপর ভর করেই ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ৯ উইকেটে ১৪৩ রানে থেমে গেছে আয়ারল্যান্ড। ফলে ৩১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুইয়ানরা।
১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জিম্বাবুয়ে বোলারদের তোপের মুখে পড়ে আইরিশ ব্যাটাররা। ব্লেজিং মুজরাবানির তোপে ২২ রানে ৪ উইকেট হারিয়ে মোটামুটি ঘুঁকতে থাকে আইরিশরা।
মিডল অর্ডারে এসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আয়ারল্যান্ড। কার্টিস ক্যাম্পার ২৭, জর্জ ডকরেল ২৪ এবং গ্যারেথ ডেলানি করেন ২৪ রান। শেষ দিকে ব্যারি ম্যাকার্থি ১৬ বলে ২২ রান করে অপরাজিত থাকেন।
নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানে থেমে যায় আইরিশরা। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। ২টি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা, টেন্ডাই চাতারা। ১টি করে উইকেট নেন শন উইলিয়ামস এবং সিকান্দার রাজা।

মন্তব্যসমূহ »
Bengladesh sob match harbe