নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। তাতে আফগানদের ১৬০ রান তাড়া করতে নেমে শুরুতেই মহা বিপদে বাংলাদেশ।
৫ম ওভারের শেষ দুই বলে পরপর দুই উইকেট হারিয়ে বসেছে টাইগাররা। দলকে বিপদো ফেলে বিদায় নিয়েছেন সাকিব আল হাসান এবং আফিফ হোসেন ধ্রুব। তাতে ২৬ রানে মাথায় হারালো ৪ উইকেট।
রান তাড়া করতে নেমে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে পাঠানো হয় নাজমুল হোসেন শান্তকে। ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৯ রান সংগ্রহ করে দুই ওপেনার।
এমন সময় নাজমুল হোসেন শান্ত এ সময় ৯ বলে ১২ রান করে ফজল হক ফারুকীর বলে বোল্ড হয়ে যান। খানিকবাদে ৪ বল খেলে মাত্র ১ রান করেই বিদায় নেন সৌম্য সরকারও।
সাকিব আল হাসানও আউট হলেন একইভাবে। ৪ বল খেলে করেন ১ রান। আফিফ হোসেন ধ্রুব বিদায় নেন গোল্ডেন ডাক মেরে। ইয়াসির আলী রাব্বিও সতীর্থদের পথ ধরলেব।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৬.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০। ১১ রান নিয়ে ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ এবং নুরুল হাসান সোহান উইকেটে রয়েছেন ১ রানে।
এর আগে ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে আফগানিস্তান।
