বড় ব্যবধানে বাংলাদেশকে হারালো আফগানরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইদানিং বাংলাদেশের সময়টা একদমই ভালো যাচ্ছে না। সেই ধারা চলছে বিশ্বকাপে এসেও। মূল খেলায় মাঠে নামার আগে আরেকবার নিজেদের দূর্দশার চিত্র ফুটিয়ে তুললো বাংলাদেশ। আগানিস্তানের কাছে ৬২ রানের বড় ব্যবধানে হেরেছে সাকিবের দল

আফগানদের করা ১৬০ রান তাড়া করতে নেমে বাংলাদেশ থেমেছে ৯ উইকেট হারিয়ে ৯৮ রানে। মোসাদ্দেক হোসেন সর্বোচ্চ ২৯ রান করেন। আফগানদের করা ১৬০ রান তাড়া করতে নেমে ৪৭ রানেই ৭ উইকেট হারায় টাইগাররা।

এরপর মোসাদ্দেক হোসেন আর মোস্তাফিজুর রহমান মিলে বাংলাদেশের স্কোরকে নিয়ে যান একটা সম্মানজনক অবস্থানে। তবুও শেষ পর্যন্ত দলীয় স্কোর তিন অংকের ঘরেও নিতে পারেনি টাইগাররা। থেমে গেছে ৯৮ রানে।

২ চার ও ১ ছক্কায় ২৫ বলে সর্বোচ্চ ২০ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান এসেছে মোস্তাফিজের ব্যাট থেকে। তিনিও খেলেন ২৫ বল। ২টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ১টি।

এর আগে ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে আফগানিস্তান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »