নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমানে বাংলাদেশ যুবদলের খেলা নেই। তবে এক মাস পরই ব্যস্ত সূচিতে সময় পার করবে তারা। আগামী নভেম্বরে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
পাকিস্তান সফরে ৬ ম্যাচের টেস্ট ও ওয়ানডে খেলবে টাইগার যুবারা। সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
চলতি বছরের ১ নভেম্বরে পাকিস্তানে পা রাখ রাখবে যুব দল। চারদিনের ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। ৪-৭ নভেম্বরে চলবে এই ম্যাচ। সাদা পোশাকের খেলা শেষে একদিনের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও পাকিস্তানের যুবারা।
পাঁচ ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর। সিরিজের বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে ১২, ১৪, ১৬ এবং ১৮ নভেম্বর। প্রতিটি ম্যাচ হবে ৪৫ ওভারে। সিরিজের সবগুলো ম্যাচ হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে
সিরিজ শেষে ১৯ নভেম্বর পাকিস্তান ছাড়বেন বাংলাদেশের যুবারা। ২০০৭ সালের নভেম্বরের পর এবারই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। সেবার সাদা পোশাকের ম্যাচ ড্র হলেও একদিনের ক্রিকেটে ৩-২ ব্যবধানে জিতে দেশে ফিরেছিলো বাংলাদেশ।
