১ ডিসেম্বর বাংলাদেশে আসবে রোহিত-কোহলীরা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১ ডিসেম্বর ঢাকায় পা রাখবে ভারত জাতীয় ক্রিকেট দল। সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল।২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও একটি টেস্ট খেলেছিল ভারত।

সিরিজের শুরুতে তিন ওয়ানডে ও পরে দুটি টেস্ট অনুষ্ঠিত হবে। ওয়ানডে গুলো অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ৪, ৭ ও ১০ ডিসেম্বর। পরে ১৪-১৮ ডিসেম্বর প্রথম টেস্ট এবং ২২-২৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর কথা

প্রথম দুটি ওয়ানডে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, পরে তৃতীয় ওয়ানডে ও প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুরে।

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »