নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইনজুরির কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না ভারতের পেস আক্রমণের তুরুপের তাস জাসপ্রিত বুমরার।পিঠের ইনজুরি থেকে পুরোপুরি ফিট না হওয়ায়, বিশ্বকাপ খেলা হচ্ছে না তার।ইতিমধ্যে বোমরার বদলি হিসেবে ভারত দলে যুক্ত হয়েছেন আরেক পেসার মোহাম্মদ শামি।
বিশ্বকাপ শুরুর আগে অধিনায়কদের ফটোশ্যূটের দিনে রোহিত শর্মা জানালেন, বুমরাহকে দলে নেয়ার চেষ্টার কথা। সেই সঙ্গে ভারতের অধিনায়ক মনে করিয়ে দিলেন, বিশ্বকাপের চেয়েও বুমরাহর ক্যারিয়ার গুরুত্বপূর্ণ।
বুমরাহ না থাকায় ব্যাটারদের আরও বেশি বাড়তি দায়িত্ব নিতে হবে কিনা, এমন প্রশ্নের জবাবে রোহিত বলেন, ‘বুমরাহ দুর্দান্ত একজন বোলার। অনেক বছর ধরে ভাল খেলছে। কিন্তু চোট পাওয়া দুর্ভাগ্যের। সেটার জন্য আসলে কিছু করার নেই। অনেক বিশেষজ্ঞের সঙ্গে আমরা কথা বলেছি, কিন্তু কোনও ইতিবাচক উত্তর পাইনি।
‘বিশ্বকাপ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বুমরাহর ক্যারিয়ার। ওর বয়স মাত্র ২৭-২৮ বছর। অনেক ক্রিকেট খেলা বাকি রয়েছে। তাই আমরা কোনও ঝুঁকি নিতে চাই না। আমরা যেসব বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি তারাও এটাই বলেছে। ভবিষ্যতে অনেক ম্যাচ খেলবে এবং ভারতকে জেতাবে বুমরা। এটা নিয়ে কোনও সন্দেহ নেই।
জাসপ্রিত বোমরার স্থলাভিষিক্ত হয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে যুক্ত করা হয়েছে আরেক পেসার মোহাম্মদ শামিকে।
