নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিলো ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ছিলো শেষ ম্যাচ জিতে শেষটা রাঙানোর। তবে সেটা হতে দিলো না বৃষ্টি।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তাতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে বিশ্বকাপ প্রস্তুতিটা ভালোভাবে সেরে রাখলো ইংল্যান্ড।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয়ের জন্য ১১৩ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ছন্দছড়া হয়ে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটাররা। শূন্য রানে ২ উইকেট হারিয়ে বসে তারা। এরপর ১৭ ওভারে তিন উইকেট গেলেলে ৩.৫ ওভার পর বৃষ্টি আসলে পরিত্যক্ত ঘোষণা করা হয় এই দুই দলের শেষ টি-টোয়েন্টি।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ইংল্যান্ড। জস হ্যাজেলউডের বলে স্লিপে থাকা ফিঞ্চের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অ্যালেক্স হেলস। ডানহাতি এই ব্যাটার এদিন আউট হয়েছেন শূন্য রানে।
এরপর জস বাটলার এবং ডেভিড মালান মিলে দারুণ এক জুটি গড়েন। তারা দুজনে মিলে যোগ করেন ৫৬ রান। ১৯ বলে ২৩ রানের ইনিংস খেলে মালান ফিরলে ভাঙে তাদের এই জুটি। এরপর আর কোন উইকেট হারায়নি ইংল্যান্ড।
শেষ পর্যন্ত ১২ ওভারে ১১২ রানের পুঁজি পায় সফরকারীরা। এর মাঝে অবশ্য ৩৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন বাটলার। ডানহাতি এই ওপেনার অপরাজিত ছিলেন ৬৫ রানে। তাকে সঙ্গ দেয়া বেন স্টোকস অপরাজিত ছিলেন ১৭ রানে।
