নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগের আসরে নিলাম পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে এবারের আসরের নিলাম থাকছে না। বরং প্লেয়ার্স ড্রাফটেরর মাধ্যমে বন্টন হবে খেলোয়াড়। আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ড্রাফট!
এবারের আসরে নিলাম নিয়ে আপত্তি জানিয়েছে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি। যে কারণে আর নিলাম অনুষ্ঠিত হচ্ছে না। তারা জানিয়েছেন, নিলাম প্রক্রিয়ায় যাওয়ার জন্য প্রস্তুত নয়। এ কারণেই আগের মতো ড্রাফট প্রক্রিয়া থাকছে পিএসএলে।
যদিও টুর্নামেন্ট অংশ নেয়া ক্রিকেটারদের বেতন বাড়ানোর পক্ষে রাজি হয়েছে পিসিবি ও ফ্যাঞ্চাইজিগুলো। এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পিএসএলের আয়োজকরা। পরে এ ব্যাপারে জানানো হবে।
মূলত বিদেশি ক্রিকেটারদের আগ্রহী করতেই এই ব্যাপারে তারা সম্মতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবারের পিএসএলে বাড়ছে ভেন্যু সংখ্যা। খেলা হবে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে।
আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে পিএসএলের আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ মার্চ। ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৮ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে।
