এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে ভারত!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের সঙ্গে পাকিস্তানের শীতল সম্পর্কের কথা করো অজানা নয়। এবার সেই সম্পর্কের বরফ গলতে যাচ্ছে। এশিয়া কাপ খেলতে সামনের বছর পাকিস্তান যাচ্ছে ভারত।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এশিয়া কাপের পরবর্তী আসর। এই আসরকে ঘিরে আবারও পাকিস্তান সফরে যচ্ছে ভারত। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ক্রিকবাজ।

দীর্ঘ ১৪ বছর হয়ে গেলো পাকিস্তানের সীমানার চৌকাঠ মাড়াচ্ছে না ভারত। সবশেষ ২০০৮ সালে পাকিস্তানের মাটিতে খেলতে গিয়েছিলো ভারতীয় ক্রিকেট দল। এরপর থেকেই সম্পর্কের চিড়া আর কখনো পানিতে ভেজেনি।

ভারতের পাকিস্তান সফরের বিস্তারিত আলোচনা হয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভায়। যদিও পাকিস্তান সফরে যাওয়ার আগে সরকারের অনুমোদন লাগবে বিসিসিআইয়ের। তারা সেই অপেক্ষাতেই আছেন।

বার্ষিক সাধারণ সভায় এই বিষয়েই আলোচনা হয়েছে জানিয়ে বিসিসিআইয়ের একটি সূত্র ক্রিকবাজকে বলেছে, ‘এখানে সব সময়ই ভারতীয় সরকারের অনুমোদনের একটি ব্যাপার থাকে। আমরা সেই অনুযায়ীই এগোচ্ছি।’

বিসিসিআইয়ের পাকিস্তানে এশিয়া কাপে খেলার সিদ্ধান্ত বেশ ইতিবাচক বলেই ধারণা করা হচ্ছে। এর ফলে দীর্ঘদিন পর পাকিস্তানের মাটিতে ভারতীয় দলকে খেলতে দেখা যাওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »