নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অবশেষে সত্যি হলো গুঞ্জন। বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান ও মোহাম্মাদ সাইফউদ্দিন। তাদের জায়গায় দলে ঢুকেছেন ওপেনার সৌম্য সরকার ও পেসার শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আসন্ন অস্টম টি-২০ আসরের জন্য চুড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। চুড়ান্ত দল ঘোষনার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) নির্ধারিত সময় বেধে দিয়েছিলো।
সেই সময়ের মধ্যেই আজ ১৪ অক্টোবর বিসিবি ঘোষিত স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন ব্যাটার সৌম্য সরকার ও পেসার শরিফুল ইসলাম। পুর্বে ঘোষিত ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান ও অলরাউন্ডার সাইফউদ্দিন।
দলে নতুন করে যুক্ত হওয়া সৌম্য-শরিফুল দুজনই পুর্বে ঘোষিত দলে স্ট্যান্ড বাই হিসেবে ছিলেন। ত্রিদেশীয় সিরিজে ভালো করে দু’জনই দলে জায়গা পেয়েছেন। নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে আসবেন সাব্বির ও সাইফ।
টুর্নামেন্ট শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আগামীকাল মনিবার ব্রিজবেনে পৌছাবে বাংলাদেশ দল। ২৪ অক্টোবর বিশ্বকাপ মিশন শুরুর আগে আগামী ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরি, মোসাদ্দেক হোসেন সৈকত,নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক ও সহ-অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, এবাদত হোসেন।
