নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নাজমুল হোসেন শান্তর সুযোগ পাওয়া নিয়ে এখনো চলছে আলোচনা সমালোচনা। বারবার ব্যাট হাতে ব্যর্থ শান্তকে কেন বিশ্বকাপের মতো বড় ইভেন্টে হুট করে সুযোগ দেওয়া হচ্ছে, এই নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছেই না।
সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে শান্তর পারফরম্যান্স সেই সমালোচনাকে আরো খানিকটা উস্কে দিয়েছে। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ২৯ বলে ৩৩ রানের ইনিংস খেলেন শান্ত, কিন্তু পরের দুই ম্যাচে আবারো ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে শান্ত খেলেছেন যথাক্রমে ১১ ও ১২ রানের ইনিংস। এছাড়া ৩ ম্যাচেই শান্তর ডট খেলার প্রবনতা ছিল তূলনামূলক বেশি! আর তাই সমালোচনার তীব্রতা বেড়ে যায় দ্বিগুণ।
তবে জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এখনো ঢাল ধরছেন শান্তর পক্ষে। শান্তর সামর্থ্য নিয়ে কোন প্রশ্ন না তুলে উল্টো তাকে সমর্থন দিয়ে যাওয়ার আহবান জানান নান্নু।
শান্তর সামর্থ্য নিয়ে নান্নু বলেন: শান্ত কিন্তু বাকি দুটি ফরম্যাটেও খেলে। ঘরোয়া ক্রিকেটের ভালো পারফর্মার। ওর যথেষ্ট সামর্থ্য আছে। আমাদের ম্যানেজমেন্টের যেকোনো কোচকে যদি জিজ্ঞেস করেন বর্তমান খেলোয়াড়দের ব্যাপারে, বেসিক নিয়ে কথাবার্তা হলে ওর কথা সবার আগে আসবে। ’
শান্তর সমালোচনা বাদ দিয়ে তাকে সমর্থন করতে বলে নান্নু আরো বলেন; একটা খেলোয়াড়কে নিয়ে যেভাবে আপনারা আলোচনা করেন তা না করে খেলোয়াড়কে সাহস দিন, দেখবেন সামনে আরও ভালো করবে।
