নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলের মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার মোহাম্মদ শামি।দলের আরেক পেসার জাসপ্রিত বুমরার চোটের কারণে ছিটকে যাওয়ায়, তার স্থলাভিষিক্ত হিসেবে শামিকে যুক্ত করা হয়েছে মূল দলে।
বিশ্বকাপের জন্য ভারতের ঘোষিত মূল দলে ছিলেন না শামি। দলটির তারকা পেসার জাসপ্রিত বুমরাহ পিঠের চোটের কারণে মিস করবেন এইবারের বিশ্বকাপ। তারই জায়গায় রিজার্ভ বেঞ্চ থেকে মূল দলে যুক্ত করা হয়েছে শামিকে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর ভারতীয় জাতীয় দলের হয়ে কোন টি-টোয়েন্টি ম্যাচে মাঠা নামা হয়নি শামির। তবে সর্বশেষ আইপিএলে বল হাতে দারুন ছন্দে ছিলেন এই গতি তারকা। তাছাড়া বুমরার ছিটকে যাওয়ায়, তার স্থলাভিষিক্ত হিসেবে অভিজ্ঞ কাউকেই বেছে নিতে চেয়েছিল ভারত।
আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারত তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, ভিরাট কোহলি, সুরিয়াকুমার যাদব, দীপক হুদা, রিশাব পান্ট, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, আক্সার প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হারশাল প্যাটেল, আরশদীপ সিং এবং মোহাম্মদ শামি।
স্ট্যান্ডবাই প্লেয়ার: মোহাম্মদ সিরাজ, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণোই, শারদুল ঠাকুর।
