১৫ বছর পর পাকিস্তান সফরে যাবে ভারত!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অবশেষে দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসানের জোড়ালো সম্ভাবনা তৈরি হয়েছে।১৫ বছর পর অবশেষে পাকিস্তানের মাটিতে খেলতে যেতে পারে ভারতীয় ক্রিকেট দল।

দুই দেশের মধ্যকার কুটনৈতিক সম্পর্ক দা-কুমড়ার মতো হওয়ায়, দুদলের দ্বি-পাক্ষিক সিরিজ হয়না বহু বছর। ভারতীয় দল সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ২০০৬ সালে।
আর পাকিস্তান দল শেষ ভারত সফরে এসেছিল সিরিজ খেলতে সেই ২০০৮ সালে।

আগামী বছর এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। ৫০ ওভারের সেই প্রতিযোগিতা খেলতে বাবর আজমদের দেশে গিয়ে খেলতে হতে পারে ভারতকে। এ আলোচনাই এখন শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডে।

২০১২ সালের পর রাজনৈতিক কারণে দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে। কেবল বিশ্বকাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আইসিসির প্রতিযোগিতাগুলোয় মুখোমুখি হতো দুই দেশ।

মুলত ২০২৩ এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হবে, আর ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আসর বসবে ভারতে। তাই, পাকিস্তানে গিয়ে এশিয়া কাপে অংশ না নিলে ভারত! পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারত আসতে অনিহা প্রকাশ করতে পারে! তাছাড়া এতে ভারতীয় ক্রিকেট বোর্ড পড়তে পারে আইসিসির তোপের মুখে। আর তাই, সবদিক বিবেচনা করে, ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে ইতিবাচক বলে জানিয়েছে ক্রিকবাজের একটি সুত্র।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »