পাকিস্তানের লক্ষ্য এবার বিশ্বকাপ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।সফল এই সিরিজ শেষে পাকিস্তান দল এখন অপেক্ষায় অস্ট্রেলিয়ার বিমান ধরার। শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য নয়, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই তাসমান সাগর পাড়ের দেশটিতে পা রাখবে পাকিস্তান!  এমন লক্ষ্যের কথাই জানালেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ নেওয়াজ।

আজ (শুক্রবার) ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সঞ্চালকের প্রশ্নের জবাব দিতে গিয়ে, ‘এবার লক্ষ্য বিশ্বকাপ’ বলেই মন্তব্য করলেন বিজয়ী অধিনায়ক বাবর আজম এবং ম্যান অব দ্য ফাইনাল মোহাম্মদ নওয়াজ।

বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের পরবর্তী লক্ষ্যের কথা জানাতে গিয়ে নেওয়াজ বলেনঃ সামনে বিশ্বকাপ। এখন আমরা আমাদের দৃষ্টিটা বিশ্বকাপের দিকেই নিবদ্ধ করছি।’ অধিনায়ক বাবর আজম শেষ প্রশ্নের জবাবে বললেন, ‘ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে যে আত্মবিশ্বাস অর্জন হয়েছে, বিশ্বকাপে আমরা এই আত্মবিশ্বাস নিয়েই যেতে পারছি।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এই দল নিয়ে দারুণ আত্মবিশ্বাসী দলের অধিনায়ক বাবর আজমও। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনিও জানান একই লক্ষ্যের কথা।

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »