শচীনকে আইডল মেনে বড় হয়েছেন ধোনী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শচীন রমেশ টেন্ডুলকার! ভারতের ক্রিকেট ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তী।দেশ বিদেশের অসংখ্য ক্রিকেটারের আইডল তিনি। এই প্রজন্মের ভারতের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ক্রিকেটারের আইডল ছিলেন মাস্টার ব্লাস্টার। ব্যতিক্রম হয়নি ভারতের আরেক কিংবদন্তী মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রেও! শচীনই ছিলেন ধোনির ছোটবেলার স্বপ্নের নায়ক,জানিয়েছেন ধোনি নিজেই।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) চেন্নাই সুপার কিংস তাদের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা প্রকাশ করে। সেখানেই নিজের সুপ্ত কথা সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন ‘ক্যাপ্টেন কুল’।

ভিডিওতে মহেন্দ্র সিং ধোনি স্বীকার করেছেন যে, শচীন টেন্ডুলকার তাঁর ক্রিকেটীয় আইডল ছিলেন। তিনি ক্রিকেটের শুরু থেকেই মাস্টার ব্লাস্টারের মতো খেলতে চেয়েছিলেন। কিন্তু পরে বুঝতে পেরেছিলেন যে শচীনের খেলার ধরন আলাদা এবং তিনি তার মতো খেলতে পারবেন না।

ধোনী বলেন, ‘যখন আমি বড় হয়ে উঠেছি, আমি তাকে (শচীন) খেলতে দেখতাম এবং সবসময় ভাবতাম আমি তার মতো খেলতে চাই কিন্তু পারিনি। আমি মনের মধ্যে তার মত খেলার ইচ্ছা পোষণ করে রাখতাম। তিনি আমার বড় হয়ে ওঠার আইডল ছিলেন।’

মজার ব্যাপার হলো, সেই ধোনীর নেতৃত্বেই ক্রিকেট ক্যারিয়ারে অপূর্ন থাকা ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলেন শচীন। এর আগে ২০০৭ সাল পর্যন্ত টানা পাঁচটি বিশ্বকাপ খেলেছিলেন তিনি। তবে একবারু ভাগ্য তার সহায় হয়নি।

অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানালেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনো খেলে যাচ্ছেন ধোনী। সামনের মৌসুমেও আইপিএলে দেখা যাবে চেন্নাইয়ের হয়ে সর্বাধিক শিরোপা জেতা ধোনীকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »