নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দারুণ সম্ভাবনা দেখছেন দলটির বিশ্বকাপ সাবেক অধিনায়ক ড্যারেন সামি। সামির চোখে বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের দলটি ভারসাম্যপূর্ণ দল হয়েছে, এইদল নিয়ে দারুণ আশাবাদী তিনি।
আসন্ন বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলার টিকেট পায়নি উইন্ডিজ।কোয়ালিফাইং রাউন্ড খেলেই মূল পর্বে যেতে হবে দলটিকে।সম্প্রতি দলটির পারফরম্যান্সও খুব একটা ভাল নয়, তার উপর ক্রিস গেইল,ডুয়াইন ব্রাভো,কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেলের মতো তারকারাও নেই আসরে। তবুও সামি মনে করেন এই দলটির সামর্থ্য আছে ভাল করার।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি কখনই ওয়েস্ট ইন্ডিজকে হিসেবের বাইরে রাখব না। সঙ্গে আমার একটা মজার অনুভূতিও হচ্ছে, অস্ট্রেলিয়াতে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে।
স্যামি আরো যোগ করেন: ‘বরাবরের মতো দলে ভালো মানের ব্যাটার আছে। কাইল মেয়ার্স দারুণ এক প্রতিভা এবং দুর্দান্ত সব শট খেলে। আর আমরা জানি, নিকোলাস একজন ম্যাচ উইনার। এবার ভালো ব্যাপারটা হলো, আমাদের হাতে এমন বোলার আছে যারা উইকেট নিতে পারে। প্রতিপক্ষের উইকেট নেওয়ার উপায়টাই গতবার আমাদের জানা ছিল না। এবার আমরা তা জানি।’
