ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল পাকিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে, ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে নিলো পাকিস্তান।

ক্রাইস্টচার্চে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তানী কাপ্তান বাবর আজম।টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে স্বাগতিকরা। কিউইদের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেন কেন উইলিয়ামসন।এছাড়া, ফিলিপস ও চাপম্যানের ব্যাট চড়ে আসে যথাক্রমে ২৯ ও ২৫ রান।

পাকিস্তানের হয়ে বল হাতে নাসিম শাহ ও হারিস রউফ নেন দুটো করে উইকেট।

১৬৮ রানের জবাবে করতে নেমে ৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। পাকিস্তানের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৮ রানে আসে মোহাম্মদ নেওয়াজের ব্যাট থেকে। এছাড়াও রিজওয়ান (৩৪) হায়দার আলী (৩১) ও ইফতেখার আহমেদের ব্যাট থেকে আসে ২৫ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »