৫ দলের নারী আইপিএল!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন নারী আইপিএলে দেখা যাবে ৫টি ফ্র‍্যাঞ্চাইজি। এবারই প্রথম ৫ দল নিয়ে নারী আইপিএলের আসর বসাতে যাচ্ছে ভারত।

এছাড়াও প্রতি দলে ৫ জন করে বিদেশি খেলানোর নতুন নিয়ন যুক্ত করেছে আইপিএল
গভার্নিং কাউন্সিল।

২০২৩ সালের মার্চের শুরুর দিকে মাঠে গড়াবে এবারের নারী আইপিএল। ২২ ম্যাচের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে মার্চের শেষ দিকে।

বিগত আসর গুলোতে নারী আইপিএল হতো ৩ দল নিয়ে। বিসিসিআই আগেই ঘোষণা দিয়েছিল এবারের আসরে দল সংখ্যা বাড়তে পারে, সেই অনুযায়ী আরো দু’দল বেড়ে এবার আসরে দেখা যাবে ৫ দল।

আসন্ন আসরে মোট ২২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে ২০টি এবং এলিমিনেটর ও ফাইনাল মিলে হবে ‍দুই ম্যাচ। পয়েন্ট টেবিলে সবার উপরে থাকা দল সরাসরি ফাইনালে খেলবে। দুই ও তিনে থাকা দুই দল এলিমিনেটর খেলবে। জয়ী দলকে খেলবে ফাইনালে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »