নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি এশিয়া কাপ থেকে কোন ম্যাচ না দিতেই বিদায় নিয়েছে বাংলাদেশ।চার ম্যাচের সবকটিতে হারার পরও দলের পারফরম্যান্সে উন্নতির ছাপ দেখছেন অধিনায়ক সাকিব।বিশ্বকাপের জন্য দল সমন্ধে ইতিবাচক ধারণা পেয়েছেন বলে জানান সাকিব।
আজ নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।ম্যাচ হারলেও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব এই সিরিজ থেকে পাওয়া ইতিবাচক দিক গুলো কথা উল্লেখ করতে গিয়ে বলেনঃ
আমরা আমাদের সেরা ক্রিকেট খেলেছি আজ।যদিও শেষ দিকে আরো কিছু রান হতে পারতো, তবুও এসব হয়। আমরা আজ মিডেল ওভারে ভাল খেলেছি, যেটার অভাব ছিল এতদিন। পুরো টুর্নামেন্ট থেকে দলের বেশ কিছু উন্নতি চোখে পড়েছে যা কিনা আমাদের জন্য ইতিবাচক।
