ওয়ার্নারের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সাবেক অজি অধিনায়ক ডেভিড ওয়ার্নারের উপর থেকে নেতৃত্বের নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য, আগামী ১৪ অক্টোবর বোর্ড সভা ডেকেছে সিএ। সেখানে ওয়ার্নারের উপর নেতৃত্বের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি তাকে অধিনায়ত্বের প্রস্তাব দিবে অজি ক্রিকেট বোর্ড।

২০১৮ সালে বল টেম্পারিং এর সাথে যুক্ত থাকার অভিযোগে জাতীয় দল থেকে ১ বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি আজীবনের জন্য অস্ট্রেলিয়ার হয়ে নেতৃত্ব দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে এবার নিজেদের সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আবারো ওয়ার্নারকে নেতৃত্বে ফিরিয়ে আনতে যাচ্ছে তারা।

ওয়ানডে ফরম্যাট থেকে অ্যারন ফিঞ্চ অবসর নেয়ায় অস্ট্রেলিয়ার অনেক কিংবদন্তি ক্রিকেটারও ওয়ার্নারকে পরবর্তী ওয়ানডে অধিনায়ক হিসেবে চান। আর তারই ধারাবাহিকতায় ওয়ার্নারকে এই নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ওয়ার্নারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে অজি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট লাচলান হ্যান্ডারসন গণমাধ্যমকে জানান:
হেন্ডারসন বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া লক্ষ্য করছে, ডেভিড মাঠে ভালো করছে এবং মাঠের বাইরেও দারুণ অবদান রাখছে। ডেভিডের নেতৃত্বের নিষেধাজ্ঞা তুলে নিতে প্রধান কাজ হচ্ছে সেই ধারা (সে ধারায় ওয়ার্নার নিষিদ্ধ হন) পুনরায় খতিয়ে দেখা।’সেটা ভালোভাবে খতিয়ে দেখলেই বোঝা যাবে। আমাদের লক্ষ্য হচ্ছে এই ধারা যত দ্রুত সম্ভব সেটা কাগজে-কলমে খতিয়ে দেখা। এটায় কোনও বিলম্ব হওয়া উচিত না। তারপর আমরা ডেভিডের সঙ্গে নেতৃত্ব নিয়ে আলোচনা করতে পারব।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »