নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মোহাম্মাদ নাওয়াজের হুটহাট ঝড়ের কথা নতুন না। এর আগেও দেখা গেছে। এশিয়া কাপেই ভারতকে উড়িয়ে দিয়েছিলেন এই অলরাউন্ডার। এবার আরেকবার দেখালেম ঝড়।
এমন ইনিংস খেলার পর প্রশংসায় ভাসছেন পাকিস্তানি অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানি নাগরিকরা প্রশংসায় ভাসাচ্ছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটারকে। সেই তালিকায় আছেন অন্য দেশের নাগরিকও।
বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৭৪ রান তাড়া করতে গিয়ে পাকিস্তানের রানরেট বাড়তে থাকে। এমন সময় নাওয়াজ এসে ৫ চার ও ১ ছক্কায় ৪৫ রানের ইনিংস খেলে দলকে ৭ উইকেটের জয় এনে দেন।
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নাওয়াজ বন্দনা। ধারাভাষ্যকর ইয়ান বিশপ লিখেন, ‘মোহাম্মদ নওয়াজের কাছ থেকে এমন একটা প্রয়োজনীয় ইনিংসের দরকার ছিল’। আরেকজন লিখেছেন, ‘এটা নাওয়াজ। এরকমই থাকবে।’
নাওয়াজের এমন ধ্বংসযজ্ঞ নতুন নয়। এর আগেও এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে সুপার ফোরে ২০ বলে ডেলিভারিতে ছয়টি চার এবং দুটি বিশাল ছক্কায় ৪২ রানের ইনিংস খেলেছিলেন। তাতে আসর থেকে ছিটকে পড়েছিল ভারত।
