আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ভারতের সিরিজ জয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো ভারত।

অলিখিত এই ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২৭.১ ওভারে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। জবাবে ১৮৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙ্গর করে স্বাগতিকরা।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিংয়ের সামনে শুরু থেকেই কোনঠাসা ছিল প্রোটিয়া ব্যাটসম্যানরা। ব্যাট হাতে হ্যানরিস ক্লাসেন (৩৫) ব্যাতিত বলার মতো স্কোর করতে পারেনি অন্য কোন প্রোটিয়া ব্যাটার। কুলদিপ যাদব,ওয়াশিংটন সুন্দর,মোহাম্মদ সিরাজ ও শাহবাজ আহমেদের বোলিং তোপে ২৭.১ ওভারে ৯৯ রান তুলতেই গুটিয়ে যায় দলটি।

ভারতের হয়ে বল হাতে, কুলদ্বিপ নেন সর্বোচ্চ ৪ উইকেট।এছাড়া ওয়াশিংটন সুন্দর,মোহাম্মদ সিরাজ ও শাহবাজ আহমেদ প্রত্যেকে নেন দুটো করে উইকেট।

১০০ রানের মামুলি লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৮৫ বল হাতে রেখেই মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
ভারতের হয়ে ব্যাট হাতে ওপেনার শিভমান গিলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৯ রান।

যার ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিলো ভারত। এর আগের দুই ম্যাচে উভয় দল একটি করে ম্যাচ জিতেছিল। আর তাই আজকের ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »