নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিল বাংলাদেশ।আরব আমিরাত সফরে দল সিরিজ জিতলেও ব্যাটে-বলে আহামরি কিছুই করতে দেখা যায়নি দলের কাউকে! চলতি ত্রিদেশীয় সিরিজ থেকেও একপ্রকার বিদায় নিশ্চিত! এতো ব্যর্থতার মাঝেও বাংলাদেশ দলের উন্নতি দেখছেন দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম।
গণমাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ দলের নাজুক অবস্থার কথা অস্বীকার করে, শ্রীরাম জানান বাংলাদেশ উল্টো আরো উন্নতি করেছে।
শ্রীরাম বলেন, ‘উন্নতি অনেক হয়েছে। আমাদের মিডল অর্ডার অনেক উন্নতি দেখিয়েছে। রাব্বি যেভাবে হারিস রউফের সামনে সেদিন খেলেছে, ট্রেন্ট বোল্টকে যেভাবে খেলেছে নুরুল, এসব অবশ্যই ইতিবাচক ইঙ্গিত। তারা বিশ্বের সেরা বোলারদের মধ্যে আছে। তাদের বিপক্ষে এমন খেললে অনেক আত্মবিশ্বাস পাওয়া উচিত।’
