নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেস্টে ২৭ সেঞ্চুরি, ওয়ানডেতে ৪৩টি। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির ৭০ সেঞ্চুরির চেয়ে বেশি আছে আর কেবল শচিন টেন্ডুলকার ও রিকি পন্টিংয়ের। এক সময় যিনি অনায়াসে তিন অঙ্কের স্বাদ নিতেন, এখন তিনি রান করতেই ভুগছেন। ফর্মহীন কোহলির ভারত দলে জায়গা নিয়ে তাই উঠতে শুরু করেছে প্রশ্ন, যা অবাক করেছে শোয়েব আখতারকে।
কোহলিকে ছাড়া ভারত দল যেন ভাবতেই পারছেন না পাকিস্তানের সাবেক গতি তারকা। সমালোচকদের ভারতীয় ব্যাটসম্যানের সামর্থ্যের কথা মনে করিয়ে দিয়ে শোয়েব বললেন, এত সেঞ্চুরি তো আর বাড়ির উঠানে করেনি কোহলি।
কোহলির ফর্মহীনতা এখন ক্রিকেট বিশ্বে আলোচনার মূল বিষয়। সমালোচনার মুখে যেমন পড়ছেন, সমর্থনও কম পাচ্ছেন না তিনি।
সম্প্রতি কোহলির জায়গায় তরুণদের খেলানোর কথা বলেছিলেন কপিল দেব। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়কের প্রতি সম্মান রেখে নিজের ইউটিউব চ্যানেলে কোহলির পাশে দাঁড়ালেন শোয়েব।
তিনি বলেন, কপিল দেব আমার বড় এবং তার একটি মতামত থাকতে পারে। নিজের মত থাকা খারাপ কিছু নয়।
