বিপিএলে আগামী তিন আসরের সূচি চূড়ান্ত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী ৩ আসরের জন্য সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিস্থিতি সবকিছু ঠিক থাকলে বিপিএলের আগামী আসর মাঠে গড়াবে ৫ জানুয়ারি। আর টুর্নামেন্ট শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।

এরপর ২০২৪ সালের বিপিএল শুরু হবে ৬ জানুয়ারি। আর ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৭ ফেব্রুয়ারি। ২০২৫ সালে বছরের প্রথম দিনই শুরু হবে বিপিএল। আর সেবার এই ফ্র্যাঞ্চাইজি আসরের পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি।

আজ রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে বিসিবির বোর্ড সভা। এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »