ওয়েস্ট ইন্ডিজকে সবসময় মনে রাখবেন তাইজুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টেস্ট অভিষেক হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। এরপর দেশটির সেন্ট ভিনসেন্টে ম্যাচের প্রথম ইনিংসেই ৫ উইকেট পেয়েছিলেন তাইজুল। এবার রঙিন পোশাকেও ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট শিকার করলেন সেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। এ কারণেই ওয়েস্ট ইন্ডিজকে সমসময় মনে রাখতে চান এই স্পিনার।

এর আগে ২০১৪ সালে সাদা পোশাকে অভিষেক হয় তাইজুলের। বাংলাদেশের হয়ে রঙিন পোশাকে তার অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে সে ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক। মাত্র ১১ রানে নিয়েছিলেন ৪টি উইকেট।
তারপরও ওয়ানডে স্কোয়াডে থাকলেও কালে-ভদ্রে একাদশে সুযোগ মেলে তাইজুলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দশম ম্যাচ খেলতে নেমে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট।

তাইজুল বলেন,”ওয়েস্ট ইন্ডিজে আমার টেস্ট অভিষেক, তখনো ৫ উইকেট পেয়েছিলাম। ওয়ানডেতেও এখানে এসেই প্রথম ৫ উইকেট পেলাম। ওয়েস্ট ইন্ডিজে আর আসি বা না আসি, এটা সবসময় আমার মনে থাকবে।”

সিরিজের শেষ ওয়ানডেতে পেসার শরিফুল ইসলামের বদলে খেলানো হয়েছে তাইজুলকে। একমাত্র ম্যাচে সুযোগ পেয়েই আরও একবার নিজের সামর্থ্যের জানান দিয়েছেন এই স্পিনার।

তাইজুল বলেন,”ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরানের উইকেট নিয়ে ফাইফার পূরণ হয় তাইজুলের। তখনকার উচ্ছ্বাসের ব্যাপারে তিনি বলেছেন, ‘পাঁচ উইকেট পাওয়ার অনুভূতি সবসময়ই অন্যরকম থাকে। এটা বলে বোঝানোর মত নয়। সে জন্যই হয়তো একটু লাফালাফি করেছি (হাসি)। অনেক ভালো লেগেছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »