জিম্বাবুয়ের জয়ে চূড়ান্ত হলো অস্ট্রেলিয়া বিশ্বকাপের লাইনআপ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অবশেষে দীর্ঘ ৬ বছর পর কোনো বিশ্বকাপ আসরের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো জিম্বাবুয়ে। সর্বশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল জিম্বাবুয়ে। এবার সুযোগ মিলেছে অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলার।

জিম্বাবুয়ের সঙ্গে একইদিনে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস। এতেই চলতি বছর অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া আসরের পূর্ণ ১৬টি দল চূড়ান্ত হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়ম অনুযায়ী এই আসরে সরাসরি খেলবে ৮টি দল- স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, আফগানিস্তান ও বাংলাদেশ। নির্ধারিত সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ে ৮-এর নিচে থাকায় উইন্ডিজ ও শ্রীলঙ্কাকে প্রথম রাউন্ড খেলতে হবে স্কটল্যান্ড, নামিবিয়া, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বিপক্ষে।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »