বিশ্বকাপে কিছু ম্যাচ জিততে প্রতিজ্ঞাবদ্ধ থাকব: ডমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের লক্ষ্য ঠিক করে দিলেন রাসেল ডমিঙ্গো। কেননা মূল পর্বে কয়েকটি ম্যাচে জিততে বদ্ধ পরিকর বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওঢানডের আগে এমনটাই জানালেন ডমিঙ্গো।

শেষবার আরব-আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো করেনি বাংলাদেশ। উল্টো হেরেছে স্কটল্যান্ডের মতো খর্বশক্তির দেশের কাছেও।

ডমিঙ্গো বলেন,”চেষ্টা থাকবে বিশ্বকাপে লড়াই করার। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা কখনও কোনো ম্যাচ জিতিনি (মূল পর্বে, ২০০৭ আসরের পর থেকে)। প্রতিদ্বন্দ্বিতা করতে পারা তাই আমাদের জন্য হবে কঠিন চ্যালেঞ্জ। এবার কিছু ম্যাচ জিততে আমরা দৃঢ়প্রতিজ্ঞ থাকব।”

দলকে ভালো করতে হলে মিডিয়া, দর্শক থেকে শুরু করে সবার সমালোচনাকে পাশ কাটিয়ে মনোযোগ রাখতে হবে মাঠের ক্রিকেটে।

ডমিঙ্গো আরও বলেন,”ভালো ক্রিকেট খেলতে হবে বিশ্বকাপে। আমাদের স্কিলসেট ভালো, বোলিং আক্রমণ ভালো। গুরুত্বপূর্ণ হলো, বিশ্বকাপের মতো আসরের চাপ সামলানো। এটা সবসময়ই চ্যালেঞ্জ, বিশেষ করে বাংলাদেশের মতো ক্রিকেটপ্রিয় দেশে, যেখানে ক্রিকেটাররা সত্যিই চাপটা অনুভব করে। এই চাপটা সামলাতে হবে। মিডিয়া, দর্শক, সবাই অনেক কাটাছেঁড়া করবে। সেটা সামলে মনোযোগ ধরে রাখতে হবে নিজের কাজে এবং একটি করে পদক্ষেপে এগিয়ে যেতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »