নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সেরা অধিনায়ক কে? এই প্রশ্নটি করলে অধিকাংশেরই জবাব হবে মাশরাফি বিন মর্তুজা। হওয়ারই কথা। তার অধীনেই বিশ্বের কাছে সমীহ আদায় করে নিতে সক্ষম হয়েছে বাংলাদেশ। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে আজকের অবস্থায় আসার পেছনে অনেকটাই তার অবদান। এটা একবাক্যে স্বীকার করেন দলের সবাই।
মাফরাফির সাফল্যের পাল্লাও ভারি। বাংলাদেশকে ৮৮টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। এর মধ্যে জয় ৫০টিতে। অর্থাৎ সাফল্যের হার ৫৮.১৩ শতাংশ। এর বাইরে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে দলকে নিয়ে গেছেন।
তবে একটি দিক দিয়ে মাশরাফিকে ঠিকই ছাড়িয়ে গেছেন বর্তমান অধিনায়ক তামিম ইকবাল। এখন পর্যন্ত ২৩ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে জয় ১৪টিতে, সাফল্যের হার ৬০.৮৬ শতাংশ। জয়ের শতাংশের দিক দিয়ে তামিমই এখন শীর্ষে। তামিমের অধীনে আটটি ওয়ানডে সিরিজ খেলে ৬টিতেই জয়। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইটি এবং দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে একটি করে সিরিজ। পরাজিত হয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে একটি করে সিরিজ।
এ তালিকায় তৃতীয় স্থানে সাকিব আল হাসান। তার নেতৃত্বে ৫০ ম্যাচে জয় ২৩টিতে, সফলতার হার ৪৬.৯৩ শতাংশ। চতুর্থ স্থানে হাবিবুল বাশার সুমন। তার নেতৃত্বে ৬৯ ম্যাচে হয় ২৯টি, জয়ের হার ৪২.০২ শতাংশ। মুশফিকুর রহিমের নেতৃত্বে ৩৭ ম্যাচে জয় ১১টি, হার ৩১.৪২ শতাংশ।
