লিজেন্ডস ক্রিকেট লিগে খেলবেন মাশরাফি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গতবারের ন্যায় এবারো চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে লিজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি)। এবারের আসরের অংশ নেবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এছাড়া ভারতের সাবেক স্পিনার হরভজন সিং, সাবেক ক্যারবীয় উইকেটরক্ষক ব্যাটার দীনেশ রামদিন, তারই স্বদেশী ল্যান্ডেল সিমন্সের খেলা নিশ্চিত করেছেন আয়োজকরা।

লিজেন্ডস লিগ ক্রিকেটের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রামান রাহেজা জানিয়েছেন, তারা ইতোমধ্যে মাশরাফি-হরভজনদের কাছ থেকে সবুজ সঙ্কেত পেয়েছেন।

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন,”হরভজন, মুর্তজা, সিমন্স এবং রামদিনের খেলার নিশ্চয়তা পেয়েছি। তারা সবাই আন্তর্জাতিক ক্রিকেটের কিংবদন্তি। লিগের দ্বিতীয় মৌসুমে নিশ্চিতভাবেই তারা ভিন্ন মাত্রা যোগ করবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »